অশান্তির আশঙ্কা ! আরও ৬ প্রার্থীর জন্য কেন্দ্রীয় নিরাপত্তার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের

বোলপুরের পিয়া সাহা, আরামবাগের অরূপ দিগার, উলুবেড়িয়ার অরুণ উদয় পাল চৌধুরী, দমদমের শীলভদ্র দত্ত, কৃষ্ণনগরের অমৃতা রায়, দক্ষিণ কলকাতার দেবশ্রী চৌধুরী। তাঁরা এবার থেকে X ক্যাটাগরি নিরাপত্তা পাবেন বলে বিজেপি সূত্রে খবর। তাঁদের জন্য মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ৫ জওয়ান।

চতুর্থ দফা অর্থাৎ ১৩ মে কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোট। তার আগেই বিজেপির আবেদনের ভিত্তিতে কৃষ্ণনগর, বোলপুরের গেরুয়া শিবিরের প্রার্থীদের সুরক্ষা বৃদ্ধি করা হল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। এর আগে বহরমপুরের নির্মল সাহা, মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কান্ডারী, রায়গঞ্জের কার্তিক পাল, ঝাড়গ্রামের প্রনথ টুডু পেয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা।

শনিবারের তালিকায় নাম রয়েছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়েরও। সকলেই পাচ্ছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। এর আগে প্রথম দফায় বসিরহাটে রেখা পাত্র সহ ৬ বিজেপি প্রার্থীর নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তাঁদের এক্স ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়।

Exit mobile version