দীর্ঘতম কেবল ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, প্রকাশ্যে সেই ছবি

খুলে গেল দেশের সবথেকে দীর্ঘ কেবল ব্রিজ। রবিবার সেই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই তিনি সেই সেতুর ছবি প্রকাশ করেছিলেন। উদ্বোধনের পর প্রকাশ্যে এল আরও বেশ কিছু ছবি।

নাম সুদর্শন সেতু। চারটি লেনের এই সেতু ২৭.২০ মিটার চওড়া। প্রতিটি লেনের পাশে থাকছে ২.৫০ মিটার চওড়া ফুটপাথ। এই সুদর্শন সেতুর ডিজাইনেও রয়েছে কিছু বিশেষত্ব। ভগবৎ গীতার শ্লোকের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সেতু। দু’দিকে রয়েছে কৃষ্ণের প্রতিকৃতি। ৯৭৯ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ওই সেতু। ২০১৭ সালের অক্টোবরে ২.৩ কিলোমিটার দীর্ঘ ওই সেতুর শিলান্যাস করেছিলেন মোদী।

গুজরাটে ওখা বন্দরের কাছে অবস্থিত বেট দ্বারকা হল একটি দ্বীপ , যা মূল দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এই দুই জায়গার মধ্যে সংযোগ স্থাপন করতেই এই সেতু তৈরি করা হয়েছে। মূল দ্বারকা শহরেই রয়েছে বিখ্যাত দ্বারকাধীশ মন্দির।

Exit mobile version