২৪ ঘন্টায় আক্রান্ত করোনা আক্রান্ত ২২১৬ জন, শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় লকডাউন

দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২২১৬ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।৩৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৫৩ হাজার ৯৭৩ জন।

রাজ্য় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে মৃতের সংখ্যা মোট বেড়ে হল ১২৯০। ১৯ হাজার ১৫৪ জন করোনা আক্রান্ত বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৬২.১২ শতাংশ।

রাজ্যে আগামীকাল সকাল ৬-টা থেকে আবার সম্পূর্ণ লকডাউন শুরু হবে। পরের সপ্তাহে বুধবার, ২৯-শে জুলাইও সম্পূর্ণ লকডাউন থাকবে।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টার লকডাউনে সন্ধে ৬-টা পর্যন্ত রাজ্য জুড়ে লকডাউন পালনের বিধি নিষেধ ভাঙার দায়ে পুলিশ মোট ৩ হাজার ৮০০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে কলকাতায় ধরা হয়েছে ৮৮৬ জনকে।

আলুর দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের ৫ দিন সময় দিলেন মমতা

Exit mobile version