করোনার মাঝেই নতুন চ্যালেঞ্জ আম্ফান, সোমবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আপাতত রাজ্যে ক্রমশ উত্তাপের পারদ চড়ছে। জ্যৈষ্ঠের প্রথম দিনে শুক্রবার রীতিমত জ্বলছে শহর থেকে গ্রাম। সূর্যের চোখরাঙানিতে লকডাউনে গৃহবন্দি মানুষের প্রাণও ওষ্ঠাগত।

একদিকে করোনা মোকাবিলায় রাজ্য তথা গোটা বিশ্ব জুড়ে চলছে লড়াই, এরই মাঝে দুর্যোগের জোড়া ফলা নিয়ে ফের নয়া চ্যালেঞ্জের মুখোমুখি পশ্চিমবঙ্গ।

ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টেমেন্টের তরফে ইতিমধ্যেই রাজ্যে আম্ফান সাইক্লোনের সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবারই। শনিবার সন্ধ্যার মধ্যেই এই গভীর নিম্নচাপ ঘুর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের চরিত্র অনুযায়ী থাইল্যান্ড এবার এই সাইক্লোনের নামকরণ করেছে আম্ফান।

ফের রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী, সৌজন্যে কিষাণ ক্রেডিট কার্ড

আবহাওয়া দফতর আম্ফানের গতিপ্রকৃতি সম্পর্কে যা জানানো হয়েছেঃ

আবহাওয়া দফতর সূত্রে খবর বুধবার ঘূর্ণিঝড় আম্ফান স্থলভাগে অবস্থান করতে পারে। তবে এখনই সে বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।

আম্ফানের প্রভাব রাজ্যেঃ

Exit mobile version