ফের মূর্তি বিকৃতির অভিযোগ, চাঞ্চল্য তামিলনাড়ুতে

দ্য কোয়ারি ডেস্ক:  বিকৃত করা হল পেরিয়ার ইভি রামাস্বামীর মুর্তি।

শুক্রবার সকালে তামিলনাড়ুর সুন্দরপুরমের এই ঘটনার গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি থানথাই পেরিয়ারের মুর্তির ওপর গেরুয়া রঙ করে।

এই ঘটনা সামনে আসতে পেরিয়ারের সমর্থকরা সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান পেরিয়ার সমর্থকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পোদানুর থানার পুলিশ।

সূত্রের খবর, ২৫ বছর আগে সমাজসেবী এবং রাজনীতিবীদ পেরিয়ার ইভি রামাস্বামীর এই মুর্তির উদ্বোধন করেন দ্রাবিড় কাজাগামের প্রেসিডেন্ট কে ভিরামানি।

একইদিনে কাল্লাকুর্চি জেলার কাজহায়াউরে পেরিয়ারের আরও একটি মুর্তি বিকৃতির ঘটনা সামনে উঠে আসে। ঘটনার পর থেকে রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন।

Exit mobile version