করোনার প্রকোপে বন্ধ থাকবে শহরের একাধিক বাজার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় করোনার রাশ টানতে আগামী চার দিন শহরের বড় বাজারগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের কর্তারা।

বন্ধ থাকবে চাঁদনি চক, প্রিন্সেপ স্ট্রিট, এজরা স্ট্রিট, ক্যানিং স্ট্রিট, ম্যাঙ্গো লেন সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য মার্কেট। একমাত্র অত্যাবশকীয় পণ্য ছাড়া বন্ধ থাকবে সমস্ত বাজার।

কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে আগামী রবিবার অবধি বন্ধ থাকবে সমস্ত বাজার। সোমবার পরিস্থিতি অনুযায়ী বাজার খোলা হবে বলে জানা গিয়েছে।

 

Exit mobile version