বুথ স্লিপের সঙ্গে বিলি হচ্ছে বিজেপির সংকল্প পত্র, হাতে নাতে ধরা পড়লেন অফিসার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুথ স্লিপের সঙ্গে বিলি হচ্ছে বিজেপির সংকল্পপত্র। হাতে নাতে ধরা পড়লেন এক বুথ লেভেল অফিসার। ভোটের আগে ঝাড়গ্রামের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার ঝাড়্গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা এলাকার ঘটনা। ওই অফিসারের নাম অপর্ণা মন্ডল। রাস্তায় এক মহিলার হাতে বিজেপির সংকল্প পত্র গুঁজে দিতেই হাতে নাতে ধরা পড়ে যান তিনি।

অভিযোগ, শুধুমাত্র রাস্তাতেই নয়, বাড়ি বাড়ি গিয়েও বুথ স্লিপের সঙ্গে বিজেপির সংকল্প পত্র গুঁজে দিচ্ছেন ওই মহিলা।

আরও পড়ুনঃ West Bengal Assembly Election- বাঁকুড়ায় TMC পার্টি অফিসে বিস্ফোরণ, আহত ৩

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ওই বুথ লেভেল অফিসারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। ঝাড়গ্রামের বিডিও অভিঞ্জা চক্রবর্তী জানিয়েছেন, ওই অফিসারকে ডেকে পাঠানো হয়েছে। উনি কেন এধরনের কাজ করেছেন তা লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে।

ওই অফিসারকে বিজেপি কর্মী বলে তোপ দেগেছে তৃণমূল। তৃণমূলের তরফে আগেই বাড়ি বাড়ি ভোটের স্লিপ বিলির নামে সংকল্প পত্র বিলির অভিযোগ আনা হয়েছিল। এমনকি এবিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। কিন্তু এখন হাতে নাতে ধরা পড়ে গিয়েছে।

Exit mobile version