কয়লাকাণ্ডে আরও এক পুলিশ আধিকারিককে তলব সিবিআইয়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে এবার নাম জড়াল বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের। মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসের সিবিআই দফতরে তলব করেছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারের সঙ্গে বাঁকুড়ার পুলিশ সুপারের যোগাযোগ পাওয়া গিয়েছে। কয়লা পাচারের সঙ্গে যেসমস্ত ব্যক্তিদের নাম জড়িয়েছে তাঁদের বাড়ি থেকে তল্লাসির সময় নথি থেকে কোটেশ্বর রাওয়ের নাম পাওয়া গিয়েছে।

কয়লা কাণ্ডে তদন্তে নেমে বেশ কয়েকজন ব্যক্তির তালিকা তৈরি করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, সেই তালিকা ধরেই চলছে জিজ্ঞাসাবাদ। সেই তালিকা ধরেই একের পর এক পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে অধরা থাকার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আত্মসমর্পণ করেছে অনুপ মাঝি। একাধিকবার তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেফতারি থেকে রেহাই পেয়েছেন তিনি। এরই মধ্যে একাধিক ব্যক্তিদের তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।

Exit mobile version