মেছো ভেড়ির দাদনের টাকা নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্বা সহ জখম ১০

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মেছো ভেড়ির দাদনের টাকা নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব। দুই সংঘর্ষে অন্তঃসত্ত্বা মহিলা সহ জখম হয়েছেন ১০ জন। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার হাড়োয়া ব্লকের সোনাপুকুর শংকরপুর অঞ্চলে।

শনিবার রাত থেকে ভেড়ির দাদনের টাকা নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরী হয়। হঠাৎ বোমাবাজি ও একে অপরকে মারধোর শুরু করেন দুই গোষ্ঠীর কর্মীরা।

একুশে বদল কি আসন্ন ! জনতার দিকেই চোখ থাকবে রাজনৈতিক মহলের

রবিবার সকাল থেকে এই সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। এই ঘটনার জেরে দশ মাসের অন্তঃসত্ত্বা সহ দু’পক্ষের দশজন গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দুই পক্ষই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। মেছো ভেড়ির দাদনের টাকা নিয়ে শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এলাকা দখল নাকি পুরনো শত্রুতার বিবাদের জের। সবটাই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

Exit mobile version