করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও টিকাকরণে ঢিলেমি নয়, রাজ্যকে চিঠি কেন্দ্রের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও সতর্কতায় কোন ঢিলেমি না দিতে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে আবেদন জানিয়েছে। বিভিন্ন রাজ্যে করোনা সংক্রান্ত বিধি নিষেধে ছাড় দেওয়া হলেও নমুনা পরীক্ষা, করোনা আক্রান্তের চিহ্নিতকরণ, চিকিৎসা এবং টিকাকরণে গাফিলতি করা যাবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা জানিয়েছেন।

রাজ্যের মুখ্যসচিবদের উদ্দ্যেশ্যে লেখা এক চিঠিতে তিনি বলেন, সংক্রমনের হার কমার সঙ্গে সঙ্গে বহু রাজ্যেই করোনা বিধিতে ছাড় দেওয়া হয়েছে। তবে সরেজমিনে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে তবেই যেন এধরণের ছাড় দিতে হবে। ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ক্ষেত্রে করোনাবিধি মানা হচ্ছে কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সেদিকেও নজর দিতে বলেছেন।

অজয় ভাল্লা জানিয়েছেন, করোনা সংক্রান্ত বিধি নিষেধে ছাড় দেওয়া হলেও নমুনা পরীক্ষা, করোনা আক্রান্তের চিহ্নিতকরণ, চিকিৎসা এবং টিকাকরণে গাফিলতি করা যাবে না । মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব মানা সহ যাবতীয় কোভিড বিধিতে চিঠিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে ।

‘দিদিকে প্রধানমন্ত্রী চাই’: স্লোগানে মজেছে বাংলা, কিন্তু দেশ বলছে কী?

কোনও ছোট অঞ্চল বা এলাকায় সংক্রমণ বাড়লে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী স্থানীয় কনটেইনমেন্ট জোন করা যাবে। একইসঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যে টিকাকরণের গতি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, সংক্রমণ কমলেও নমুনা পরীক্ষা করার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি করা যাবে। সংক্রমণের হার এবং সক্রিয় মামলার কেসের সংখ্যা বাড়ছে কিনা সেদিকেও নজর দিতে হবে।

Exit mobile version