#CoronaIndia ভাইরাসের আতঙ্কে ক্যাম্প বন্ধের পথে IPLফ্র্যাঞ্চাইজি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ট্রেনিং ক্যাম্প নতুন করে শুরু করবে আবার ২১ মার্চ। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই তাদের ক্যাম্প বন্ধ করে দিয়েছে । 

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- আন্টার্কটিকা বাদে বিশ্বের ৬টি মহাদেশে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস করোনা । WHO কর্তৃক অতিমারি ঘোষণার পরই বাতিল করা হয়েছে একের পর এক ইভেন্ট এবং টুর্ণামেন্ট।

সংক্রমণ রুখতে ভারতেও পিছিয়ে দেওয়া হয়েছে IPL 2020  

যদিও বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিগুলি টুর্ণামেন্টের আয়োজন করার অপ্রাণ চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে । 

কিন্তু, এখনও কোনও আশার বাণী বোর্ড শোনাতে পারেনি । খেলা হলেও, তা ফাঁকা স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনাই প্রবল। 

covid19- আতঙ্কে বন্ধ অনুশীলন

এই পরিস্থিতিতে বিপুল লোকসানের মধ্যে পড়তে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

তবে,লোকসান মেনে নিয়েও করোনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারই পক্ষে তাঁরা । 

আরও পড়ুন : #CoronaVirusIPLকরোনার জেরে চেন্নাই ছাড়লেন মাহি

covid19-আতঙ্কে আইপিএল-এর আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের অনুশীলন বন্ধ করে দিয়েছে । 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ট্রেনিং ক্যাম্প নতুন করে শুরু করবে আবার ২১ মার্চ।

মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই তাদের ক্যাম্প বন্ধ করে দিয়েছে । 

সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সোমবারই চেন্নাই শিবির ছেড়ে ফিরে গিয়েছেন রাঁচীতে । 

সেখানে ফিরেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছেন ক্যাপ্টেন কুল ।

করোনার থাবায় বিদেশের বিভিন্ন টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ।

যেহেতেু টুর্নামেন্ট দেরিতে শুরু হবে, সেই কারণে আইপিএল-এর ফরম্যাটও রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল ।

কমতে পারে ম্যাচের সংখ্যাও । পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । 

সবার স্বাস্থ্য এবং সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে । সেই কারণেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাম্প পিছিয়ে দিয়েছে ।

covid19- আতঙ্কে বন্ধ অনুশীলন,BBCI-কর্তৃপক্ষের Work From Home

এদিকে, করোনার জেরে সদর দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বোর্ড। 

আরও পড়ুন : করোনা আতঙ্কে আইপিএলের সমস্ত ম্যাচ বাতিল করল দিল্লি সরকার

বিসিসিআই সূত্রের খবর, ১৭ মার্চ থেকে মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তর বন্ধ রাখা হবে । কর্মীরা সকলেই work from home করবেন । 

যে করোনার জেরে আইপিএল বাতিল হয়েছে, সেই করোনার জেরেই এবার বোর্ডের কাজকর্মও বন্ধের পথে ।

অনির্দিষ্টকালের জন্য এভাবেই কাজ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তবেই নতুন করে খোলা হবে দপ্তর ।

Exit mobile version