মাণিকতলায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, উপস্থিত তৃণমূল প্রার্থী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দফায় দফায় মাণিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে চলল বিক্ষোভ। অভিযোগ, এদিন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল সমর্থকরা। প্রায় ৪০ জন তৃণমূল কর্মী বিজেপি প্রার্থীর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী এবং মাণিকতলার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে।

মানিকতলায় বিজেপির প্রার্থীকে ঘিরে চলল বিক্ষোভ। চলে ‘গো ব্যাক’ শ্লোগান। ঘটনাকে ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে মাণিকতলা। পুলিশ মধ্যস্থতা করতে এলে বিজেপি কর্মীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

পাল্টা তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, ঘটনায় আহত হয়েছেন স্থানীয় কাউন্সিলর। শান্তিপূর্ণ ভোট চলছিল। এলাকায় এসে অশান্তি ছোড়ানোর চেষ্টা করছেন বিজেপি প্রার্থী।

কিছু পরেই ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে । বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।

একেবারে কিছু দুরেই যুযুধান দুই পক্ষ।

Exit mobile version