সারদাকাণ্ডে এবার দুই প্রাক্তন আইপিএস অফিসারকে তলব ইডির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার সারদাকাণ্ডে দুই প্রাক্তন আইপিএস অফিসারকে তলব ইডির। এই তালিকায় রয়েছেন সুরজিৎ কর পুরকায়স্থ এবং রজত মজুমদার। চলতি মাসের ২৪ এবং ২৫ তারিখ সিজিও কমপ্লেক্সে আলাদা করে ডাকা হয়েছে তাঁদের।

সূত্রের খবর, সারদার একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সুরজিৎ কর পুরকায়স্থকে। সেখানে সারদার হয়ে বেশ কিছু কথাও বলতে দেখা যায় তাঁকে। সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা জানতেই তলব করা হয়েছে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা।

আরও পড়ুনঃ ১১ মাস বন্ধ, অষ্টম পর্যন্ত পড়ুয়ারা ভুলছে পড়া

২৫ তারিখ বেলা ১১ টা নাগাদ সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করেছে ইডি। অন্যদিকে এই তালিকায় রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদার। ২৪ তারিখ তাঁকে তলব করেছে ইডি।

এর আগে সারদা মামলায় প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদারকে গ্রেফতার করা হয়। পরে জামিনে ছাড়া পান তিনি। এবার জিজ্ঞাসাবাদের জন্য আবারও তাঁকে তলব করা হয়েছে।

Exit mobile version