দিল্লির ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ ৩ টি গাড়ি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লির ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ ৩ টি গাড়ি।  ঘটনাটি ঘটেছে আবদুল কালাম রোডে ৬ নম্বর বাড়ির কাছে। মনে করা হচ্ছে আইইডি বিস্ফোরণ ঘটেছে। ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে ঘটনাস্থল। উপস্থিত হয়েছে দমকলের ৬ টি ইঞ্জিন।

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড ও ফরেন্সিক টিম। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্ফোরণ স্থলে পৌঁছেছেন এনআইএ-র আধিকারিকরা। বিস্ফোরণস্থলের আড়াই কিলোমিটার দূরে বিজয়চকে বিটিং রিট্রিট চলছিল। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিকেল ৫ টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। হাইপ্রোফাইল এই জায়গায় কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এলাকায় জারি রয়েছে হাই অ্যালার্ট। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

Exit mobile version