লেকটাউনের জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, আহত ২

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভয়াবহ আগুন লেকটাউনের জয়া সিনেমা হলে। শুক্রবার রাতে ৯ টা ১৫ নাগাদ আগুন লেগেছে বলে খবর। ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন পৌঁছেছে। সিনেমা হলের ৪ তলায় আগুন লেগেছে। আগুন লাগার জেরে এক বৃদ্ধা ও এক যুবক আহত হয়েছে। তাদের আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্টিকের থেকে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টা সময় কেটে গেলেও এখনও পর্যন্ত হাইড্রোলিক ল্যাডার আনা যায়নি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন ।

ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি সল্টলেক-লেকটাউন এলাকারই বিধায়ক। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, আগুনের উতসস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দমকলকর্মীরা। রান্না করার সময় গ্যাস থেকে এই আগুন লেগেছ বলে জানান তিনি। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান সুজিতবাবু। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাদুয়েক সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version