হায়দ্রাবাদী দাপটে ধোপে টিকল না ওড়িশার ছন্দ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি সিজনের আইএসএল জয় দিয়েই শুরু করল হায়দ্রাবাদ। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ওড়িশাকে ১-০ গোলে পরাজিত করল ম্যানুয়েল মার্কাজ রোকার দল। গোয়ার ব্যাম্বোলিম স্টেডিয়ামে এদিন শুরু থেকেই বেশ হায়দ্রাবাদী স্বাদ পেলেন ফুটবল প্রেমীরা।

এবারের নতুন দল হলেও এবারের আইএসএলের নজরে ছিল ওড়িশা এফসি। কিন্তু প্রথম ম্যাচে ময়দানের লড়াইতে পিছিয়ে পড়ল তাঁরা। বরং এদিন বেশী শক্তিশালী মনে হয়েছিল হায়দ্রাবাদকে। শুরু থেকেই হায়দ্রাবাদের আক্রমণ রুখে দিচ্ছিলেন স্টুয়ার্ট বাক্সটারের ছেলেরা। কিন্তু ৩৫ মিনিটের মাথায় অধিনায়ক স্টিভেন টেলরের একটি ভুলে বাজিমাত করলেন হায়দ্রাবাদী তারকা অ্যারিদানে স্যান্টানা। সেইসঙ্গে তিন পয়েন্ট পেয়ে গেল তাঁরা।

আরও পড়ুনঃ ইগার এঙ্গুলোর দুই গোলে ব্যাঙ্গালুরুর জয় রুখল গোয়া

এদিনের ম্যাচের পর দল নিয়ে আরও নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে কোচ স্টুয়ার্ট বাক্সটারকে। গোটা ম্যাচে সেরকমভাবে নজরে এল না ওড়িশার পারফরম্যান্স। আগামী রবিবার জামশেদপুরের মুখোমুখি হতে হবে তাঁদের। তার আগে নিজেদের দল গোছাতে না পারলে গোটা সিজনে বিপদ রয়েছে ওড়িশার জন্য।

Exit mobile version