সোশ্যাল সাইটে নিজের ইচ্ছাপত্রে তাঁর মৃত্যুর পর সমস্ত সৃষ্টি যেন ধ্বংস করা হয় বললেন কবীর সুমন

দ্য কোয়ারি ডেস্ক: সোশ্যাল সাইটে নিজের ইচ্ছাপত্রে তাঁর মৃত্যুর পর সমস্ত সৃষ্টি যেন ধ্বংস করা হয় বললেন কবীর সুমন।

বরাবরই তিনি আর পাঁচজনের থেকে আলাদা। আসলে শিল্পীরা যেমন হয়। তার কলম প্রতিবাদী। তিনি ব্যতিক্রমীও বটে।

সচরাচর যেমনটা দেখা যায় না, তা তিনি করতে পারেন হয়তো অবলীলাক্রমে। হ্যাঁ আমি কবীর সুমনের কথা বলছি। একটা সময় দাপিয়ে সাংবাদিকতা করেছেন।

তার গায়ক সত্ত্বা নিয়ে তো কথা বলা মানেই ধৃষ্টতা। তার একটি রাজনৈতিক জীবন আছে, তাও যথেষ্ট নজরকাড়া। এহেন জনপ্রিয় একটি মানুষ সোশ্যাল সাইট ফেসবুকে তার ইচ্ছাপত্র লিখে রেখে যাচ্ছেন।

বলা যেতে পারে এ এক ধরনের উইল। যেখানে এই কবি গায়ক শিল্পী চান মৃত্যুর পর, তার সমস্ত সৃষ্টি যেন নষ্ট করে দেওয়া হয়।

আর এই কাজের দায়িত্ব তিনি দিয়েছেন কলকাতা পুরসভাকে। একইসঙ্গে তিনি তাঁর দেহ দানের অঙ্গীকার করেছেন। কবীর সুমন চান তার দেহ চিকিৎসাবিজ্ঞানের কাজে আসুক।

এই বিশিষ্ট শিল্পীর ইচ্ছাপত্র প্রকাশ্যে আসতেই তা নিয়ে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে তার গুণমুগ্ধদের একটা বড় অংশ উদ্বিগ্ন এ ধরনের ইচ্ছা পত্রের কারণে।

আসুন আমরা দেখিনেই ঠিক কী লিখেছেন কবীর সুমন তাঁর ইচ্ছাপত্রে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/today-narendra-modi-vertualy-inguarate-durgapujo/

কবীর সুমন লিখেছেন-

‘খুব জরুরি বিষয়। আবেগহীনভাবে সকলকে জানিয়ে রাখছি, কারণ হঠাৎ কিছু ঘটে গেলে কঠিন সমস্যা দেখা দেয়। প্রায় অনুরূপ একটা সমস্যা দেখা দিয়েছিল ২০১২ সালে আমি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পর।

খোলাখুলি সকলকে জানিয়ে রাখছি। অনুগ্রহ করে মতামত দেবেন না। ভাল মন্দ কিছু লিখবেন না। এটা এক প্রবীন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। অনেক অভিজ্ঞতার পর, অনেক ভেবেচিন্তে লিখছি।

ফেসবুকে, যাতে অনেকেই এটা জেনে যান। অনুগ্রহ করে আবেগের বশবর্তী হবেন না, উপদেশ পরামর্শ দেবেন না। আমি আমার কাজ করে যাচ্ছি, যাবো। আমার জীবনে কোনও হতাশা, দু:খ, ব্যর্থতাবোধ, অবসাদ নেই।

আমি সানন্দে বেঁচে আছি, আমার কাজ করে যাচ্ছি। আমার জীবনে ভালবাসা কামনা কাম লালসা আনন্দ স্ফুর্তি মজা রঙ্গরগড় হাসাহাসি নিভৃত কান্না কাজ অধ্যবসায় নিয়মিত রেয়াজ পরিশ্রম সৃজনশীলতা সবই আছে। প্রয়াত খুশওয়ান্ত সিং তাঁর ‘ দি এণ্ড অফ ইণ্ডিয়া’ গ্রন্থে লিখেছিলেন – “কাজই ধর্ম”। আমি তাইই মনে করি। আমার ধর্ম কাজ। প্রতিনিয়ত আমি আমার কাজ করে যাচ্ছি, অর্থাৎ স্বধর্ম পালন করছি। আমি জানি আমি সানন্দে,খুশি মনে মারা যাবো।

আমি বেঁচে আছি বাংলা খেয়াল বাংলা গান সুরতালছন্দলয়, আমার স্বভাবসিদ্ধ ভালবাসা কাম কামনা খামখেয়ালিপনা inconsistency এক ধরণের ক্ষ্যাপামি আর সুরতাললয়ে থেকে মৃত্যুর অপেক্ষায়। অন্য কোনও বিষয়ে আমি নেই।

জন্মস্বাধীন

স্বপরিশ্রমে ও স্বখরচায় স্বেচ্ছাচারী,

কবীর সুমন

২৩,১০, ২০
কলকাতা’

Exit mobile version