দিঘার সমুদ্রতটে পাওয়া গেলে বৃহৎ আকৃতির কচ্ছপ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  নিউ দিঘার সমূদ্র তটে পাওয় গেলো একটি বিরাট আকারের কচ্ছপ। তবে জ্যান্ত অবস্থায় নয়,  মৃত অবস্থায়। কচ্ছপটিকে দেখতে ভীড় জমান পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারাও।

এদিন সকালে দিঘার মাইতি ঘাটের কাছে কচ্ছপটিকে পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘসময় ধরে কচ্ছপটি মৃত অবস্থায় পড়ে থাকায় তা থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।

এলাকাবাসীদের অভিযোগ, খবর পেয়েও সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার কোনও তাগিদ নেই বনদফতরের। এর ফলে দুর্গন্ধ বাড়ছে ভাবেই।

আরও পড়ুনঃ সাড়ে তিন ঘণ্টায় কলকাতা থেকে সাগর, চলতি সপ্তাহেই চালু ক্রুজ পরিষেবা

কচ্ছপটি সমুদ্রের জলে আঘাত প্রাপ্ত হয় সমুদ্রের জলেই মারা পড়েছে। রাতে জোয়ারের জলে সেটি ভেসে চলে এসেছে বালিয়াড়িতে।

স্থানীয়রা জানিয়েছেন,  এরআগে যতবারই মৃত কচ্ছপ উদ্ধার হয়েছে বনদফতর এর কর্মীরা উদ্ধার করে সেটিকে মাটিতে পুঁতে দেয়। তবে এবার আর তাদের দেখা মিলছে না বলে অভিযোগ উঠেছে।

দিঘার সমুদ্রে একের পর এক প্রানীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Exit mobile version