Modi Cabinet Expansion 2021: সমবায় মন্ত্রী অমিত শাহ, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দফতর বণ্টনেও চমক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নতুন মন্ত্রীরা শপথ নেওয়ার পর স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ছিল কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন। বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রী যারা দীর্ঘদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন তাঁরা পদত্যাগ করেছেন।

ফলে সেইসব মন্ত্রকের গুরুদায়িত্ব কার ঘাড়ে বর্তায় তা নিয়ে কৌতুহল ছিল রাজনৈতিক মহলের। কয়েক ঘণ্টার মধ্যেই তা ঠিক করে ফেলা হয়। বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় নতুন মন্ত্রক বন্টনের তালিকা।

দিনভর নাটকের পর ইস্তফা প্রত্যাহার সৌমিত্রের, সাফাই কেন্দ্রীয় নেতৃ্ত্বের সম্মান রক্ষার্থেই সিদ্ধান্ত

যেমন প্রতিরক্ষা, অর্থ বা সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্ব আগের মতোই সামলাবেন রাজনাথ সিং, নির্মলা সীতারমণ ও নীতীন গড়করি। কৃষি ও বিদেশ মন্ত্রকের দায়িত্বও আগের মন্ত্রীদের হাতেই রাখা হয়েছে।

Exit mobile version