ভারতীয় অধিনায়কের ঘরে নতুন সদস্যের আগমণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ঘরে নতুন সদ্যসের আগমণ হচ্ছে আগামী বছরের শুরুতেই। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি পোস্ট করে জানালেন বিরাট-অনুষ্কা।

২০১৭ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন জনপ্রিয় জুটি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।

লকডাউনের মাঝে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে প্রতিটি মুহুর্তে র কথা জানান দিয়ে এসেছেন দুই তারকা। এবার বাড়িতে তৃতীয় সদস্যের আগমণের কথা জানান দিতেই দ্রুত ভাইরাল হয় সেই খবর।

সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে জনপ্রিয় কাপেলকে অভিনন্দন জানাতে ভিড় পড়েছে শুভানদ্যায়ীদের।  এই মুহুর্তে আইপিএলের জন্য আবু ধাবীতে রওনা দিয়েছেন বিরাট।

নতুন সিজনের শুরুর আগে কোয়ারেন্টাইনে রয়েছেন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক। করিনা এবং সাইফ আলি খানের পর একই মাসে দ্বিতীয় খুশির খবর দিলেন ভিরুষ্কা।

Exit mobile version