হুইলচেয়ারে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী, দ্রুত ফিরবেন প্রচারে বার্তা নেত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর থেকেই জেলায় জেলায় তৃণমূল কর্মী ও সমর্থকদের বিক্ষোভের খবর প্রকাশ্যে এসেছে ৷ কোথাও টায়ার জ্বলেছে ৷ কোথাও আবার দাহ হয়েছে কুশপুতুল ৷ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধও হয়েছে ৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই নাগালের বাইরে না বেরিয়ে যায়, সেজন্য এবার হাসপাতালে শুয়েই কর্মী ও সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন নেত্রী ৷ কর্মীদের সংযত থাকার জন্য বলেন তিনি ৷

হাসপাতাল থেকে এক ভিডিয়ো বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে সবাইকে নমস্কার করছিলেন ৷ আর সেই সময়েই এমন জোরে চাপ আসে, তাতে পুরো গাড়িটা তাঁর পায়ের উপর চেপে যায় ৷ শরীরে এখনও বিভিন্ন জায়গায় ব্যাথার ছাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখেমুখে স্পষ্ট ৷ এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছে আবেদন করেন শান্ত ও সংযত থাকার জন্য ৷

স্থাবর অস্থাবর মিলে মাত্র ৬৯ হাজার টাকার মালিক তিনি, হলফনামায় জানালেন মমতা

উল্লেখ্য বুধবার থেকেই শুরু হয় জেলায় জেলায় বিক্ষোভ ৷ কলকাতা থেকে শহরতলি, রাজ্যের সর্বত্রই পথে নামেন তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷ বেলঘড়িয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের মুড়াগাছা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে দুর্গাপুরেও ৷বিক্ষোভের আঁচ পড়েছে রায়গঞ্জেও ৷ দাহ করা হয় শুভেন্দু অধিকারীর কুশপুতুল ৷ চলে পথ অবরোধ ৷ আজ সকালেও বিক্ষোভ অব্যাহত ৷ হুগলির আরামবাগ থেকে শুরু করে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় আজ সকালেও বিক্ষোভ দেখায় তৃণমূল ৷

শুক্রবারও জেলার বিভিন্ন প্রান্তে মৌন মিছিলে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এদিনই সন্ধ্যের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিনের মধ্যেই ফের আবার প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন।

Exit mobile version