দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সবঙয়ের তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৪ অক্টোবর ভোটের দিন ঘোষণা করা হয়েছে ।
ওইদিন সকাল ৯টা থেকে ৪টে পর্যন্ত হবে ভোটগ্রহণ। ওই দিনই বিকেল ৫টায় হবে ভোট গণনা। মে মাসে মানস ভুঁইয়া রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন।
পুজো মণ্ডপে তিন দিক পুরোপুরি খোলা রাখতে হবে, জারি কড়া নির্দেশিকা
এই ৬টি আসনের মধ্যে মানস ভুঁইয়ার আসন ছাড়াও অসমের ১টি আসন, তামিলনাডুর ২ টি, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের যথাক্রমে ১টি করে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মে মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মানস ভুঁইয়া। একুশের বিধানসভা নির্বাচনে সবং কেন্দ্রে জয়ী হয়ে তিনি বিধায়ক হন।
