দর্শকদের জন্য খুলছে স্টেডিয়াম, বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। এ বার আর টিভির পর্দায় নয়, স্টেডিয়ামে বসেই খেলা দেখতে পারবেন দর্শকরা। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কন্টেনমেন্ট জোন’-এর আওতার বাইরে ‘আউটডোর স্পোর্টস’-এর জন্য সমস্ত স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স খুলে দেওয়া হচ্ছে।

তবে সংশ্লিষ্ট স্টেডিয়ামে যতগুলি আসন সংখ্যা, ততজনকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাশাপাশিই, কোভিড পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় সামাজিক দূরত্বের মতো বেশ কিছু নিয়ম এখনও মানতে হবে দর্শকদের।

বিজ্ঞপ্তিতে একইসঙ্গে জানানো হয়েছে, খুলে দেওয়া হবে রাজ্যের সমস্ত সুইমিং পুলও। তবে সেখানেও মানতে হবে নিয়মকানুন। নিয়মিত জল পরিষ্কার রাখতে হবে এবং ক্লোরিন মেশাতে হবে।
রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি অবশ্য প্রত্যাশিতই ছিল।

CAA নিয়ে মতুয়াদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কেন্দ্র, তোপ ব্রাত্য বসুর

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রক দর্শকদের জন্য স্টেডিয়াম খোলার অনুমতি দিয়েছিল। এর পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

আমদাবাদের মোতেরায় নবরূপে সজ্জিত স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ দু’টি টেস্টও গ্যালারি থেকে দেখতে পারবেন দর্শকেরা। তবে গোয়ায় এই মুহূর্তে জৈবসুরক্ষা বলয়ে আইএসএল চললেও সেখানে দর্শকদের প্রবেশের ব্যাপারে কোনও কথা বলা হয়নি।

বুধবার রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

রাজ্যে শেষ বার কোনও স্টেডিয়ামে প্রচুর দর্শক হাজির হয়েছিলেন কল্যাণীতে মোহনবাগান বনাম আইজল এফসি-র ম্যাচে। পাপা বাবাকর জিয়োহারার একমাত্র গোলে আইজলকে হারিয়ে দ্বিতীয়বার আই লিগ জেতে মোহনবাগান।

কোভিড-আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এরপরেই স্টেডিয়ামে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। গোয়ায় গত মরশুমের আইএসএল ফাইনাল হয়েছিল রুদ্ধদ্বার স্টেডিয়ামে।

Exit mobile version