প্রতীক্ষা শেষ, আজ শুরু লোকাল ট্রেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে নিত্যযাত্রীদের স্বস্তি দিয়ে আজ থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। কীভাবে লোকাল ট্রেন চলবে তা রাজ্য সরকার ও রেলের তরফে দফায় দফায় আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে।

সোম ও মঙ্গলবার পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের কর্তা পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

তারপর এদিন ট্রেন চলানোর বিষয়ে ১৬ দফা এসওপি(স্ট্যান্ডার আপারেশন প্রসিডিওর) ঘোষণা করল রাজ্য সরকার। এই ১৬ দফার গাইডলাইনেই ট্রেন চালনায় নিরাপত্তা থেকে শুরু করে সুরক্ষা সবকিছুই বিস্তারিত বলা হয়েছে।

এই গাইডলাইনে বলা হয়েছে,কোভিড প্রটোকল যাতে মান হয় তার জন্য কড়া ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। যাত্রীদের পাশাপাশি, পুলিশ, সিভিক ভল্যান্টিয়ার, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, টিটিই সকলকেই মাস্ক পড়তে হবে। স্টেশন চত্ত্বরে মাস্ক বা ফেসকভার বাধ্যতামূলক।

দীর্ঘ ৭ মাস অপেক্ষার পর চলছে লোকাল ট্রেন-

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-wheels-of-the-locals-will-roll-at-midnight-10-specific-demands-of-the-railways-to-the-state/

রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের বৈঠকে উভয়ের মধ্যে সমন্বয়ের বিষয়টি বিশেষ ভাবে গুরুত্ব পেয়েছিল। কার্যক্ষেত্রে রেলরক্ষী বাহিনী এবং জিআরপি সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে।

গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে এই সমন্বয় নিশ্চিত হবে নোডাল অফিসারের তত্ত্বাবধানে। সামগ্রিক এই পদ্ধতিও জেলা প্রশাসনকে দেখভাল করতে হবে।

বস্তুত, এই সব বিষয়ে সহযোগিতা ছাড়া নোডাল অফিসার নিয়োগের প্রস্তাব রাজ্যকে দিয়েছিল রেলও। এ ছাড়া, অবরোধ বা যাত্রী বিক্ষোভের ঘটনায় দ্রুত পদক্ষেপের ব্যাপারে রেল-রাজ্য মন্বয়ের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে।

রেল সূত্রের খবর, সাধারণ কামরায় হকারেরা এখনই উঠতে না পারলেও বাণিজ্যিক প্রয়োজনে ট্রেনের ভেন্ডার কামরা বৈধ টিকিট-সহ ব্যবহার করতে পারবেন ব্যবসায়ী-যাত্রীরা। তবে স্টেশন চত্বরে স্টল খোলার অনুমতি এখনই দেওয়া হচ্ছে না।

Exit mobile version