ডোমজুড়ে ভোট পরবর্তীতে অশান্তি জারি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোট পরবর্তীতে অশান্তি জারি হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রে। ডোমজুড়ের বাঁকড়ার রাজীবপল্লী এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুড় করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী।

স্থানীয়দের দাবী, রবিবার সন্ধ্যে বেলায় বাঁকড়ার রাজীবপল্লী এলাকার তৃণমূল সমর্থিত মহিলাদের পিকনিক চলছিল। এমনকি ‘খেলা হবে’ গান বাজিয়ে চলে পিকনিক। সেই সময় বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় ৭ থেকে ৮ টি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ভোটের মরশুমে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নানুর

দুই পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। লাঠিচার্জ করতে হয় পুলিশকে। দুই পক্ষের ৭ থেকে ৮ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল থেকে থমথমে গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। এমনকি পুলিশ পিকেটের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Exit mobile version