নভেম্বরের শেষ পর্যন্ত আনলক ৫-এর বিধিনিষেধ জারি

দ্য কোয়ারি ডেস্ক:দেশে করোনা দৈনিক সংক্রমণের আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও আনলক ৬-এ নতুন করে কোনও শিথিলতা ঘোষণা করছে না কেন্দ্র। বরং নভেম্বর জুড়েই আনলক-৫ এর সমস্ত নির্দেশিকা বহাল থাকবে।

চলতি মাসে আনলক ৬ গাইডলাইন্স প্রকাশের কথা ছিল। কিন্তু মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নির্দেশিকায় কোনও বদল করা হচ্ছে না। আনলক ৫-এর নির্দেশিকাই বলবৎে থাকবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এদিকে রাজ্যে লোকাল ট্রেন চালানোর দাবি জোরাল হলেও, এখনই সেই অনুমতি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে প্রকাশিত আনলতক ফাইভ গাইডলাইনে নেই লোকাল ট্রেন চালানোর উল্লেখ। ফলে দুর্গাপুজো এমনকী দীপাবলির পরেও লোকাল ট্রেন চলার সম্ভাবনা কমল।

গত ৩০ সেপ্টেম্বর আনলক ৫ গাইডলাইন্স প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দীর্ঘ কয়েকমাস পর ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল, মাল্টিপ্লেক্স খোলার অনুমোদন দেওয়া হয়। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে জমায়েতেও ছাড়পত্র দেওয়া হয়।

স্কুল খোলার ব্যাপারেও ১৫ অক্টোবরের পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয়।

পূর্ব ঘোষিত নির্দেশনামায় ১৫ অক্টোবর থেকে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খোলায় অনুমতি দেওয়া হয়েছিল। এক্ষেত্রে ৫০ শতাংশ আসনের ব্যবহার করা যাবে, সেইসঙ্গে মানতে হবে প্রয়োজনীয় সুরক্ষাবিধি।

একইভাবে ১৫ অক্টোবরের পর থেকে ধীরে ধীরে স্কুল, কোচিং সেন্টার খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানায় কেন্দ্র। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইন ক্লাস চলতে পারে।

যেসব পড়ুয়ারা স্কুলে যাওয়ার বদলে অনলাইন ক্লাস করতে ইচ্ছাপ্রকাশ করবে, তাদের অনুমতি দেওয়া হবে। অভিভাবকের অনুমতি নিয়ে পড়ুয়ারা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। এক্ষেত্রে স্কুলে হাজিরায় কড়াকড়ি করা হবে না।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/critical-condition-saumitra-chatterjee/

কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় সামাজিক, শিক্ষামূলক, খেলা, বিনোদন, সংস্কৃতি, ধর্মীয়, রাজনৈতিক ও অন্যান্য সমাবেশে অনুমতি দেওয়া হয়েছে।

এক্ষেত্রে সর্বোচ্চ ১০০ জন যোগ দিতে পারবেন। পরিস্থিতি বুঝে ১৫ অক্টোবরের পর থেকে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় এই সীমা ১০০ জনেরও বেশি করতে পারে রাজ্য।

তবে, করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলতে হবে সকলকে। আনলক ৫-এর নির্দেশিকায় বলা হয়েছিল, বদ্ধ স্থানে সর্বোচ্চ ৫০ শতাংশ আসনের ব্যবস্থা রাখা যাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন থাকতে পারবেন।

সকলকে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বা হাত ধোওয়া বাধ্যতামূলক।

Exit mobile version