দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারি পরিবহণ কর্মীদের কোভিড যোদ্ধা হিসাবে ঘোষণা করেছেন।তারপরই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সরকারি পরিবহণ কর্মীদের কোভিড টিকা দেওয়ার কাজ শুরু করল জেলা স্বাস্থ্য দফতর ৷
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপোয় এই কর্মসূচি শুরু করা হয় ৷ সরকারি পরিবহণ কর্মীদের কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দফফতরের রায়গঞ্জ ডিপোর শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দে সরকার৷
করোনা আবহেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পরিষেবা দিয়ে চলেছেন সরকারি পরিবহণ কর্মীরা ৷ নিত্যদিন রায়গঞ্জ থেকে যাত্রী নিয়ে সরকারি বাসের চালক, কন্ডাক্টর ও খালাসিরা শিলিগুড়ি, কোচবিহার, কলকাতা, মালদা, বহরমপুর, বালুরঘাটে পরিষেবা দিয়ে চলেছেন৷
চলতি সপ্তাহে উত্তর-দক্ষিণে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বঙ্গে বর্ষা ঢুকবে জুনের দ্বিতীয় সপ্তাহে
পরিবহণ কর্মীদের অনেকেই আক্রান্ত হয়েছেন করোনায়৷ এক প্রতিকূল অবস্থার মধ্যেও সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন সরকারি বাস কর্মীরা৷ তাই তাঁদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷
রাজ্যের সমস্ত সরকারি বাসের কর্মীদের কোভিড টিকা সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর ৷ সেই সিদ্ধান্তকে বাস্তব রূপ দিতেই সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপোয় শুরু হল কোভিডের টিকাকরণ কর্মসূচি ৷
