দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চতুর্থ দফার ভোটে উত্তপ্ত কোচবিহার জেলার শীতলকুচি। ওই বিধানসভার ১২৬ নম্বর বুথে ভোট বন্ধ করার নির্দেশ দিন নির্বাচন কমিশন।
এদিন সকালেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান চার জন। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। বিকেল পাঁচটার মধ্যে সিইও আরিজ আফতাবকে রিপোর্ট জমা দিতে বলেছে কমিশন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। চার জন তৃণমূলের কর্মী বলে জানা গিয়েছে।
ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবীতে রাজ্যজুড়ে মিছিলের ডাক দিল তৃণমূল। রবিবার শীতলকুচি গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
