দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের শীতলকুচিতে ভোটের লাইনে চলে গুলি। মৃত ১৮-২০ বছর বয়সের একজন ভোটার। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। লাঠিচার্জ করে পুলিশ।
পরিবারের তরফে অভিযোগ, গোটা ঘটনার পিছনের তৃণমূল রয়েছে। মৃত যুবকের নাম আনন্দ বর্মন। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি চালানো হলে তাঁর পিঠে গুলি লাগে বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। তথ্য সংগ্রহ শুরু করেছে তাঁরা।
পরিবারের তরফে জানানো হয়েছে, মৃত ওই যুবক বিজেপি কর্মী। যদিও মৃতকে তাঁদের সমর্থক বলে দাবী তৃণমূলের। ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন রবীন্দ্রনাথ ঘোষ।
