বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির রদবদলে পদপ্রাপ্তি কামারহাটির মদনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি বিধায়করা পদত্যাগ করায় রাজ্য বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যান পদে নতুন বিধায়কদের দ্বায়িত্ব দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ করার প্রতিবাদে বিধানসভার আট স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেন বিজেপি বিধায়করা।

পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন, বিধায়ক মনোজ টিগ্গার জায়গায় শ্রম বিষয় কমিটির চেয়ারম্যান পদে আনা হয়েছে মদন মিত্রকে। মিহির গোস্বামীর জায়গা সুদীপ্ত রায়, আনন্দময় বর্মনের জায়গায় হুমায়ুন কবীর, অশোক কীর্তনিয়ার পরিবর্তে পান্নালাল হালদার, কৃষ্ণ কল্যাণীর পরিবর্তে আব্দুল খালেক মোল্লা, নিখিল রঞ্জন দের জায়গায় রুকবানুর রহমান, বিষ্ণুপ্রাসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত এবং দীপক বর্মন জায়গায় অশোক চট্টোপাধ্যায়ের নাম বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদে ঘোষণা করা হয়েছে।

তবে আরও একবার পদত্যাগী বিজেপি বিধায় দের কাছে অধ্যক্ষ আবেদন করবেন যাতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ পত্র ফিরিয়ে নেন। তাঁরা যদি পদত্যাগপত্র ফিরিয়ে নেন, তাহলে নতুন যাদের চেয়ারম্যান করা হল, তাঁদের পদত্যাগ করতে বলা হবে।

চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে ২০ জুলাই, ২২ তারিখ উচ্চমাধ্যমিকের ফল

পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৬-৩০ জুলাই বিধানসভায় নতুন কমিটির বৈঠক বসবে। তিনি জানান, অধ্যক্ষ যা মনে করেছেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

স্ট্যান্ডিং কমিটির এই রদবদলের জেরে বিধানসভার নানা বিষয়ক ৪১ টি কমিটির মধ্যে ৪০ টি কমিটির চেয়ারম্যানই হলেন তৃণমূলের বিধায়কেরা। অবশিষ্ট মাত্র একটি কমিটি, অর্থাৎ বিধায়ক উন্নয়ন তহবিল কমিটির চেয়ারম্যান পদপ্রাপ্তি হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

রাজ্য বিধানসভায় ইতিপূর্বে কবে কার্যত সব কমিটির চেয়ারম্যানই একটি দল থেকে হয়েছেন তা মনে করতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্রে খবর, আগামী ২৬ জুলাই থেকে বিধানসভার ৪১ টি কমিটির বৈঠক শুরু হবে।

Exit mobile version