দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কে চিঠি দিয়েছে। আজ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর লেখা চিঠিতে শুক্রবার সেখানে আসলে কি হয়েছিল তা জানতে চেয়ে রিপোর্ট চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
বারাণসী থেকে মুখ্যমন্ত্রী যখন রাজ্য সরকারের ভাড়া করা বিমানে ফিরছিলেন তখন তা কোন এয়ার পকেটে পড়েছিল কিনা চিঠিতে সেটিও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গেও রাজ্যের তরফে কথা হয়েছে বলে সূত্রের খবর।
জলবন্দির হাত থেকে মিলবে রেহাই, বর্ষা শুরুর আগেই নদী এবং খাল পলি মুক্ত করার উদ্যোগ
উল্লেখ্য বারানসি থেকে ফেরার সময় হঠাৎই বিমানটি কলকাতার আকাশে সাত হাজার ফুট উচ্চতা থেকে এক ধাক্কায় দুই হাজার ফুট নিচে নেমে আসায় মুখ্যমন্ত্রী কোমরে আঘাত পান। শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিট নাগাদ বারাণসী থেকে কলকাতায় আসে মুখ্যমন্ত্রীর চার্টার্ড বিমান। কলকাতায় অবতরণের নির্দিষ্ট সময়ের কয়েক মিনিট আগে এই বিভ্রাট ঘটে।
